Thursday, August 23, 2012

Achhe Dukkho Achhe Mrityu Rabindra Sangeet Lyrics

আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু...

তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে|

তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে
কুসুম ঝরিয়া পরে কুসুম ফুটে
নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু...

Monday, August 13, 2012

An Afternoon Siesta



কলকাতায় সেদিন আর এক কর্মনাশা বনধ| আমি আমার স্বাভাবিক অতি-উত্তেজনাপ্রবন স্বভাবের বশে অফিসে গিয়ে হাজির| ফ্রেম-এ ধরা স্তব্ধ নির্জন দুপুরের বি বি গাঙ্গুলী স্ট্রীট আর একপাশে সার দিয়ে রাখা হাতেটানা রিক্সা|

Friday, July 6, 2012

Lyrics of Tomae Chunte Chaoar Muhurtora By Shohor

যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
 কী আবেশে দিশাহারা

আমিও ছুটে যাই সে গভীরে,
আমিও ধেয়ে যাই কী নিবিড়ে!
তুমি কী মরীচিকা না ধ্রুবতারা?

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা|

যখন রোদেরই কণা
ধানেরই শীষ-এ বিছিয়ে দেয় রোদ্দুর
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা|

আমিও ছুটে যাই সে দিগন্তে,
আমিও ধেয়ে যাই কী আনন্দে!
তুমি কী ভুলে যাওয়া কবিতারা?

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা...


Friday, June 29, 2012

দু'কুচি পরাগ

একটা শালিক, একফালি রোদ
কানামাছি খেলা, বোধহীন বোধ|
জমছেনা তবু, কাটছেনা দাগ
কবিতার ভাঁজে দু'কুচি পরাগ|
একপেশে মন অধীনতা চায়
নামহীন গলি, অস্থির সময়|
ধারবাকি খাতা, ফাঁকা ইমারত
জেনেছিল শেষে অবেলা শরত্|
ডাক দিয়ে সাঁঝে, পালাবে ভাবিনি
বেঁধেছিল সুর বেহাগ যামিনী|
কথা কিছু আজও তবু মনে আছে
আঁকা-বাঁকা নদী হাঁপ ছেড়ে বাঁচে|
মাটির গভীরে শিকড়, বন্য অহংকার
কঠোর পাথরে লেখা ফুলের বিচার|
ক্লান্ত পথিক আর শ্রান্ত বাগিচা
মেঘবাড়ি জুড়ে কলমের খোঁচা|
তবু আসেনি আজও  আশাবরী রাগ
কবিতার ভাঁজে দু'কুচি পরাগ|


Wednesday, June 27, 2012

Neel by Anjan Dutta Lyrics

Neel mane fele asha shokoler, akasher ekta naam,
Neel mane valobashar govire lukono ekta rong,
Neel ekta chena chena kobekar neelimar onyo naam,
Neel ekta naam.

Lal ekta moja pore cheleta, relinge, dule jay,
Lal mane chelebelar surjota, drawing-r khatay,
Lal aajke amar kache rajneeti, boro hoye gechi, je hay,
Ki kora jay!

Shobuj mane gacher pata bere jay, shobujer shovab,
Gach pota hoyeni bole shohore, shobujer ovab,
Shobuj ronger monta chilo amar-o, ki je holo, kothay,
Kothay?!

Bhoy mane kalo kalo chayata, deyale rattire,
Chokhta bujhe felte hobe, noile voy, noile voy jabe bere!
Bhoy ekta chilo je chelebelar, mithey bolar geche...
Aaj hariye!

Hashi mane moja pele hashte chao, heshe jao, aajibon!
Ektu hashir jonyo ami kandi aaj, hashte chai, tomar moton.
Ektu hashbo tomar sathe bole dao, ami likhe jai ekta gaan,
Ar ekta gaan.

Neel mane fele asha shokoler akasher onyo naam,
Neel mane valobashar govire lukono ekta rong,
Neel ekta chena chena mukh amar, bajaye guitar, hordom,
Neel ekta naam.
Neel ekta naam.


Monday, June 25, 2012

...ডাকে আয়

একা ঘরে বসে
আনমনা ভাবি
যত রাজ্যের ছাতাদের ছোট-বড় কথা কিংবা ব্যথা|
চমক ভাঙ্গে
কার যেন ফিসফাস ডাকে|
ফিরে দেখি আগন্তুক
আমার হাতে হাত রেখে চুপটি করে বসে!
বিস্ময় নিবিড় হয় যখন
আমার গালে এঁকে দেয় স্নেহের চুম্বন!
এ কোন মায়া?
হাতছানি দিয়ে ডাকে ছাদে
ভুলে যাই জীবনের যত ডেডলাইন|
'আয়' ডাকে কোথা থেকে ছুটে আসে
একঝাঁক নতুন বাতাস
আর
আমি আবার খেলায় মেতে উঠি|

ছোঁয়াছুঁই খেলা
প্রতিটি প্রাণ চুপি এসে কানে বলে যায়,
ওরা সৃষ্টির বার্তাবাহক!
ওদেরই অগুনতি আণুবীক্ষণিক কাঁধে সওয়ার হয়ে
দূর আকাশ থেকে মাটিতে আলতো পা রাখে
সৃষ্টির আদিম গর্ভধারিনী -
বর্ষা!