Showing posts with label pond. Show all posts
Showing posts with label pond. Show all posts

Friday, April 13, 2012

একটি গাছ আর একটি পুকুর

গাছের শেষে পুকুর

ক্ষণে ক্ষণে ঝুঁকে
স্পর্শ করছে বুক,
স্পর্শসুখের উল্লাস
ছোট ছোট ঢেউ|
ভাঙ্গছে পাড়, খেলাচ্ছলে
হাওয়ার মাতন উড়ো পাতা
টুপটাপ খসে পড়া তোমার
আমাকে দেওয়া উপহার|

রোদ-জল-বায়ু
তোমার বাস্পবারি সোহাগে
উচ্ছল|
মুঠো চুলে হাওয়ার কাঁপন
চুপি চুপি
দুটো কথা - ভাঙ্গা ডাল
এতটুকু ফাঁক আর
দুর্নিবার আকর্ষণ|

পুকুর পাড়ের গাছ

কী কথা কুলকুল
বওয়| অবুঝ মন জানে
না, তোমার অতল
রহস্যমাখা শরীর, মানে
নিদ্রিত রাত্রি, চাঁদে মুখ
দেখে আয়নায় - সুন্দর!
আমি দেখি তোমার
জোয়ার জাগা শরীর -
শিহরণ|

ছিঁড়ে যায় কোষ
স্নায়ু অসহ্য ক্রোধে
কার দুর্জয় সাহস?
তোমার কৌমর্যো অপহৃত
গভীর শরীরে আজ
অগভীরতা মাটির বোঝা!
আমার উপহার তোমাকে -
ঝরা পাতা - আজ
ভাসে কই?
চারিদিক নিস্তব্ধ কান্নায়
বোজা গলা তোমার,

আমার আজন্ম প্রেম
প্রস্তরীভূত আজ!

Ekti Gaach Aar Ekti Pukur