Showing posts with label last dream. Show all posts
Showing posts with label last dream. Show all posts

Thursday, April 19, 2012

শেষ স্বপ্ন

বাইপাসের ধারে
রাতজাগা পাখি ডাকে সুতীব্র স্বরে|
ভ্যাট-এর উচ্ছিষ্টভোজী কুকুরগুলো
একটা রুটির টুকরো নিয়ে মারপিট করে ম'লো!

লাস্ট বাস চলে যায়
ঘুমের দেশে পথচারী কিছু যাত্রী নিয়ে|
রোজকার মত ভিখারীটা
ওলটপালট করে ঝুরিটা আকাশপানে চেয়ে!
গাল দেয়, শাপ দেয়;
তবু যেন বদলাতে চায়না বেয়ারা আকাশটা,
কেবলই ওই সুদূর থেকে
শাপশাপান্তের ব্যুমেরাঙ্গ ছুঁড়ে মারে -
আর বখাটে ছেলেদের মত হাসে -
তার দুর্ভাগ্যের দিকে তাকিয়ে!
তারপর...

ঘুমের যাদুকর শুরু করে তার যাদুকরী খেলা
পলকে
ভিখারীটা পৌঁছে যায়, সামনে এক মেলা
কত আশা, কত নিরাশা
আহুত হয় সেথা পসরার ডালী ভরে ভরে|
লোকে আসে-দেখে-কেনে,
নিয়ে যায় যে যার নিজের ঘরে|
সেও কেনে, দেখেনা;
ফুটপাথে এসে থলিটা উপুর করে ঢালে|
ভরে যায় মেঝেতে
রাশি রাশি...!

চলে যায় মারুতিটা,
পরে থাকে দেহটা;
ব্যার্থতার কালিমাখা মুখে|

Sesh Shopno